Video

আটলান্টিক সিটিতে বিএএসজের থ্যাংকস গিভিং ডিনার | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি’র উদ্যোগে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘থ্যাংকস গিভিং ডিনার’। আটলান্টিক সিটি ও সাউথ জার্সির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি পরিবার, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং স্থানীয় মূলধারার অতিথিরা এই নৈশভোজে অংশ নেন। আমেরিকার ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন প্রজন্মের মাঝে কমিউনিটি সম্প্রীতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী টার্কির পাশাপাশি দেশীয় নানা সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এবং কমিউনিটির উন্নয়নে বিএএসজের চলমান ও ভবিষ্যৎ সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরা হয়।