যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান সশস্ত্র বাহিনী দিবস। দূতাবাসের মিলনায়তনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশেসহ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


