যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেলেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র রুডি জুলিয়ানি। হোয়াইট হাউসে আয়োজিত এক বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে জুলিয়ানির গলায় এই মর্যাদাপূর্ণ পদক পরিয়ে দেন। ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর নিউইয়র্ক সিটির সংকট মোকাবিলায় তাঁর নেতৃত্ব, প্রসিকিউটর হিসেবে অপরাধ দমনে ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের জনজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়।


