যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উৎসব উপলক্ষে শহরের অসহায়, নিম্নআয়ের এবং প্রবাসী পরিবারগুলোর মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী ও টার্কি বিতরণ করেছেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। সিটি প্রশাসন, স্থানীয় কমিউনিটি সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারসহ বিভিন্ন কমিউনিটির হাজারো মানুষ অংশ নেন। বর্তমান জীবনযাত্রার উচ্চ ব্যয় ও মুদ্রাস্ফীতির এই সময়ে প্রতিটি পরিবার যেন আনন্দ ও স্বস্তির সঙ্গে থ্যাংকসগিভিং ছুটি উদ্যাপন করতে পারে—সেই লক্ষ্যেই টার্কি, তাজা শাকসবজি, ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।


