নিউইয়র্ক সিটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ সেন্ট্রাল পার্কের ঘোড়ার গাড়ি চলাচল ২০২৮ সালের জুনের মধ্যে সম্পূর্ণ বন্ধের প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে নিউইয়র্ক সিটি কাউন্সিল ও নগর প্রশাসন। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ, নিরাপত্তা ঝুঁকি হ্রাস এবং বেশ কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর ‘রোমানশস ল’ (Romanch’s Law) নামক বিলটির মাধ্যমে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


