Video

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি | Channel i USA News

Watch on YouTube

মুসলিম বিশ্বের চার শীর্ষ সামরিক শক্তি—তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া এক যুগান্তকারী যৌথ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি অংশীদারিত্ব চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই ঐতিহাসিক চুক্তির আওতায় সামরিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান, ড্রোন ও মিসাইল প্রযুক্তির যৌথ নির্মাণ, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং অ্যান্টি-এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতে একসঙ্গে কাজ করবে চার দেশ। বৈশ্বিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্য-এশিয়া অঞ্চলের নিরাপত্তায় এই চতুর্মুখী প্রতিরক্ষা অক্ষকে বিশ্ব রাজনীতির এক নতুন মেরুকরণ ও কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।