মধ্যপ্রাচ্যের চলমান ইরান সংঘাত কিছুটা শিথিল হতে পারে—এমন ইতিবাচক কূটনৈতিক আশাবাদের প্রেক্ষাপটে বিশ্ববাজারে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে জ্বালানি তেলের দাম। ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ নামার খবরে বৈশ্বিক শেয়ারবাজার ও বাণিজ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তেলের দাম হ্রাসের এই প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


