যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ক্রিস্টা পাইকের বিষাক্ত ইনজেকশনের দুই ডোজ প্রয়োগের পরও অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে ৯১১ অডিও রেকর্ডে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য—কারাগারের কর্মকর্তা ও জরুরি সেবা কর্মীদের সমন্বয়হীনতার কারণে গুরুতর অসুস্থ অবস্থায়ও তাঁকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে বিলম্ব করা হয়। এমনকি কারাগারে ঢোকা ও হাসপাতালের অ্যাম্বুলেন্স ডাকা নিয়েও তৈরি হয়েছিল চরম বিভ্রান্তি।


