যুক্তরাজ্যের রাজপরিবারের দীর্ঘদিনের গোপন ইতিহাস ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন প্রয়াত প্রিন্সেস ডায়ানার ভাই চার্লস স্পেন্সার। তার দাবি অনুযায়ী, ১৯৯৭ সালে ডায়ানার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর তৎকালীন প্রিন্স অব ওয়েলস তথা বর্তমান রাজা চার্লসের কণ্ঠে শোক বা বিষাদের কোনো ছায়া ছিল না, বরং তার আচরণে একধরণের অদ্ভুত উচ্ছ্বাস ও স্বস্তির সুর লক্ষ্য করা গিয়েছিল। রাজপরিবারের ভেতরের অন্দরমহলের এই বিতর্কিত স্মৃতিচারণ ও রাজকীয় সম্পর্কের শীতল বাস্তবতার প্রকাশ নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


