Video

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিস্টানদের ছাড়িয়ে যাচ্ছে মুসলমানরা | Channel i USA News

Watch on YouTube

বিশ্বের জনমিতিক মানচিত্রে এক বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস উঠে এসেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর সাম্প্রতিক বিশ্লেষণে—খ্রিস্টান জনগোষ্ঠীকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে মুসলমানরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এর জনসংখ্যা প্রক্ষেপণ ও বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলামের অনুসারীদের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। মূলত মুসলিম অধ্যুষিত দেশগুলোতে তরুণ জনগোষ্ঠীর আধিক্য, উচ্চ জন্মহার এবং এশিয়া ও আফ্রিকা মহাদেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ঐতিহাসিক পরিবর্তন ঘটছে। অন্যদিকে, ইউরোপ ও উত্তর আমেরিকায় খ্রিস্টান জনগোষ্ঠীর বয়স বৃদ্ধি এবং ধর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় খ্রিস্টধর্মের বৃদ্ধির হার তুলনামূলকভাবে মন্থর।