বাংলাদেশের জাতীয় অর্থনীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ ও বৈধ উপায়ে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারঘোষিত ‘এনআরবি-সিআইপি ২০২৬’ সম্মানে ভূষিত হয়েছেন মোট ৮৬ জন প্রবাসী ব্যবসায়ী। এদের মধ্যে কেবল সংযুক্ত আরব আমিরাত থেকেই নির্বাচিত হয়েছেন রেকর্ড ৪১ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। এই অসামান্য অর্জন ও অর্থনৈতিক অবদান উদযাপনে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি শীর্ষনেতাদের উপস্থিতিতে সংবর্ধিত সিআইপিদের সম্মানিত করার আয়োজন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।


