Video

ফরাসি ভাষায় দক্ষদের জন্য কানাডায় স্থায়ী বসবাসের সুবর্ণ সুযোগ | Channel i USA News

Watch on YouTube

কানাডা সরকারের অভিবাসন নীতির আওতায় ফরাসি ভাষায় দক্ষ ব্যক্তিদের জন্য স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়ায় অভূতপূর্ব সুবর্ণ সুযোগ তৈরি করা হয়েছে। কানাডা ইমিগ্রেশন, রিফ্যুজি অ্যান্ড সিটিজেনশিপ -এর এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি-ভিত্তিক ড্র-তে ফরাসি ভাষাভাষী আবেদনকারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাধারণ ড্র-এর তুলনায় অনেক কম সিআরএস কাট-অফ স্কোরেই ফরাসি ভাষায় দক্ষরা সরাসরি পিআর আমন্ত্রণে বিবেচিত হচ্ছেন। কুইবেক প্রদেশসহ দেশটির বিভিন্ন অঞ্চলে দ্বিভাষিক জনসংখ্যার ঘাটতি মেটাতে ও ফরাসি ভাষার ঐতিহ্য রক্ষায় এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রবাসী ও আগ্রহী আবেদনকারীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।