Video

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্যসহ ২৮ জন নিহত | Channel i USA News

Watch on YouTube

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে লক্ষ্য করে চালানো এক ভয়াবহ ও সমন্বিত সন্ত্রাসী হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে একাধিক বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এই রক্তক্ষয়ী ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী গোটা অঞ্চলে সাঁড়াশি অভিযান শুরু করেছে। পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র অবনতি, টিটিপি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং সরকারের জরুরি নিরাপত্তা বৈঠক নিয়ে বিশেষ প্রতিবেদন।