Video

মিশরের গিজায় দুই ট্রেনের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৭| Channel i USA News

Watch on YouTube

মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা প্রদেশের আল-আয়্যাত এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি এবং পেছন থেকে ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ১২৫ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। কায়রো থেকে আসওয়ানগামী একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে গিজা থেকে ফাইয়ুমগামী আরেকটি ট্রেন সজোড়ে ধাক্কা দিলে একাধিক বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মিশরের ট্রেন দুর্ঘটনা, উদ্ধার অভিযান ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে বিশেষ প্রতিবেদন।