লোহিত সাগরে জাহাজ আক্রমণের পাশাপাশি এবার সৌদি আরবের সরকারি-বেসরকারি অবকাঠামো ও জ্বালানি খাতের ওপর উচ্চমাত্রার সাইবার হামলা চালাইয়া নতুন ‘ডিজিটাল অস্ত্র’ ব্যবহারের অভিযোগ উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা গবেষকদের বরাতে জানা যায়, এবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও বড় হুমকি হয়ে উঠেছে হুতিদের উন্নত স্পাইওয়্যার, র্যানসামওয়্যার এবং ডিজিটাল নেটওয়ার্ক সাবোটাজ পদ্ধতি। সৌদি আরবের অর্থ লেনদেন ব্যবস্থা, এভিয়েশন এবং খনিজ তেল উত্তোলন নেটওয়ার্ক অচল করতে হুতিদের এই ডিজিটাল কৌশল বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি করেছে।


