Video

যুক্তরাষ্ট্রের আলাবামা ও ক্যালিফোর্নিয়ায় পৃথক বন্দুক হামলা: নিহত ২ | Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যালোইন সপ্তাহান্তে পৃথক বন্দুক হামলার ঘটনায় ফের রক্তপাত ঘটে অন্তত দুইজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। মার্কিন রাজ্য আলাবামার বার্মিংহামে ঐতিহ্যবাহী কলেজ ফুটবল ম্যাচের পর সমর্থক ও উৎসবমুখর জনতার ওপর অতর্কিত গোলাগুলির ঘটনায় একজন নিহত ও আটজন গুলিবিদ্ধ হন। অপরদিকে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্পিরিট হ্যালোইন স্টোরের কাছে সংঘটিত পৃথক একটি বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হন। এই পৃথক দুটি সহিংসতা ও গোলাগুলির ঘটনায় স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থল কর্ডন করে তদন্ত শুরু করেছে। প্রবাসে গান ভায়োলেন্স ও গান কন্ট্রোল সংক্রান্ত বিতর্কিত উত্তেজনার মুখে এই পরপর হামলার ঘটনায় প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।