Video

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া Channel i USA News

Watch on YouTube

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ন্যাটোর আদলে ত্রিপক্ষীয় সামরিক জোট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ -এ যোগ দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে সিরিয়া। বাহরাইনে আয়োজিত মানামা সংলাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, এই আঞ্চলিক প্রতিরক্ষা জোটে দামেস্কের অন্তর্ভূক্তির সম্ভাবনা মূল্যায়ন করতে আলোচনা চলছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতন এবং রাষ্ট্রপতি আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই সামরিক ছাতার নিচে আসতে চাইছে দেশটি।