ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক স্টেট বিএনপি ও যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয়েছিল।


