ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পরপরই পরিবারসহ গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বোলসোনারো। ব্রাজিলের সুপ্রিম কোর্ট ট্রাভেল ব্যান ও পাসপোর্ট বাজেয়াপ্তের নির্দেশ দেওয়ার আগেই তড়িঘড়ি করে ফ্লোরিডার মিয়ামিতে পৌঁছান তিনি।


