কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে আকাশপথে ভ্রমণ চাহিদা হ্রাস এবং পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বাতিলের ঘোষণা দিয়েছে এয়ার কানাডা। ২০২৭ সালের সামার শিডিউল থেকে টরন্টো, মন্ট্রিল ও ভ্যাঙ্কুভার থেকে বস্টন, সিয়াটল, ন্যাশভিল, র্যা লি ও চার্লসটনগামী এই ফ্লাইটগুলো স্থগিত করা হচ্ছে। তবে এর বিপরীতে ইউনাইটেড এয়ারলাইন্সের সাথে পার্টনারশিপের মাধ্যমে টরন্টো-লুইভিল, মন্ট্রিল-ইন্ডিয়ানাপোলিস এবং এডমন্টন-নিউয়ার্ক রুটে নতুন ৩টি সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।


