Video

হামলা হলে সাবমেরিন ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে পুনরায় সামরিক হামলা বা বিমান হামলা চালায়, তবে পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন টেলিকমিউনিকেশন ক্যাবল এবং বৈশ্বিক ইন্টারনেট ও ডেটা সংযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের সামরিক ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সম্ভাব্য নতুন আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের সমুদ্র তলদেশের ক্যাবল নেটওয়ার্ক ধ্বংস করতে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। এই পদক্ষেপের ফলে পুরো উপসাগরীয় অঞ্চলের যোগাযোগ ও আন্তর্জাতিক ব্যাংকিং খাত ধসে পড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।