কানাডায় ২০৯ জন বাংলাদেশি নাগরিকের অস্থায়ী রেসিডেন্ট ভিসার (TRV) জন্য মিথ্যা তথ্য ও জাল নথি ব্যবহারের অভিযোগে একটি বড় ধরনের অভিবাসন প্রতারণা চক্র উন্মোচন করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (CBSA)। এই আন্তর্জাতিক ভিসা জালিয়াতি চক্রের ২৪৩টি আবেদনের ভিত্তিতে কিউবেকের আদালতে ৪ আসামিকে অভিযুক্ত করে পেশ করা হয়েছে এবং বাংলাদেশে অবস্থানরত পঞ্চম আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভুয়া স্পন্সরশিপ ও হোস্ট সাজিয়ে ভিসা হাতিয়ে নেওয়ার এই ঘটনায় অভিযুক্তরা সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।


