কৌশলগত ও ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল গ্রীনল্যান্ডের ভবিষ্যৎ নিরাপত্তা এবং আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন সমঝোতায় পৌঁছেছে ডেনমার্ক। দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক আলোচনা ও উত্তেজনার অবসান ঘটিয়ে দুই দেশ যৌথ প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষে এই রূপরেখা তৈরি করেছে। উত্তর মেরুর বরফাবৃত এই অঞ্চলের খনিজ সম্পদ ও সামরিক গুরুত্ব বিবেচনা করে পরাশক্তিগুলোর এই কৌশলগত পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক ভূ-রাজনীতির এই গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


