সৌদি আরবে নিষিদ্ধ ও ভয়ংকর মাদকদ্রব্য পাচার এবং বিক্রির অভিযোগে ৫ প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। সৌদি আরবের কঠোর মাদকবিরোধী আইনে এই অপরাধে মৃত্যুদণ্ড বা দীর্ঘমেয়াদী কারাদণ্ডের বিধান রয়েছে।


