Video

বিক্ষোভে উত্তাল ফ্রান্স: নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সেনাসদস্য | Channel i USA News

Watch on YouTube

ব্যাপক পেনশন সংস্কার ও সরকারের অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশব্যাপী লাগাতার ধর্মঘট ও সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ একাধিক প্রধান শহরে হাজার হাজার প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি গুরুতর রূপ নেওয়ায় এবং পরিবহন ও জ্বালানি খাত অবরুদ্ধ হওয়ার উপক্রম হওয়ায় বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষায় মাঠে সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ফরাসি সরকার।