Video

ইউক্রেনে বিশ্বিবদ্যালয়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা! নিহত ১| Channel i USA News

Watch on YouTube

ইউক্রেনের রাজধানী কিয়েভের স্টেট ইউনিভার্সিটি অব ট্রেড অ্যান্ড ইকোনমিক্স -এর ক্যাম্পাস, ছাত্রাবাস এবং আশপাশের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ভয়াবহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ১ জন নিহত এবং ১৫ জনেরও বেশি শিক্ষার্থী ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে সাধারণ বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি হামলা হিসেবে উল্লেখ করে পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন।