সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনার পর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই বিনিময় হবে যুদ্ধ শুরুর পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় এবং এটি আলোচনার একটি বাস্তব অর্জন।


