সিঙ্গাপুরে প্রায় ২৪০ জন প্রবাসী শ্রমিক (যাদের একটি বড় অংশ বাংলাদেশি) টানা দুই মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ ও সহায়তার আবেদনে সাড়া দিয়ে দেশটির প্রসেস মেইনটেনেন্স সলিউশনস ও জুরং টেকনিক্যাল নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়। ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেস ও মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার ভুক্তভোগী প্রবাসীদের আবাসন, খাদ্য সরবরাহ, বকেয়া বেতন আদায় এবং বিকল্প কর্মসংস্থান বা জব-ম্যাচিং সহায়তা প্রদান করছে।


