Video

নিউ জার্সিতে উৎসবের আমেজে শুরু হলো সরাসরি আগাম ভোট | Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে গার্ডেন স্টেট খ্যাত নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে ইন-পারসন বা সরাসরি আগাম ভোটদান শুরু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত পোলিং সেন্টারগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নিজেদের মতামত জানাতে উৎসুক ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। আগামী ১ নভেম্বর পর্যন্ত নিউ জার্সির ২১টি কাউন্টির সার্বজনীন বুথগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা এবং রবিবারে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরাসরি আগাম ভোট দেওয়ার সুযোগ থাকছে।