Video

আর্লিংটন কবরস্থানের কাছে ট্রাম্পের ২৫০ ফুট খিলান নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি. ও ভার্জিনিয়ার সীমান্তবর্তী ঐতিহাসিক আর্লিংটন ন্যাশনাল সিমেট্রি -র কাছে মেমোরিয়াল সার্কেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৫০ ফুট উঁচু ‘ট্রায়ামফাল আর্চ’ বা বিজয়ালঙ্কৃত খিলান নির্মাণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, পরিবেশবাদী ও স্থানীয় নাগরিকরা ঐতিহাসিক এ স্মারক স্থলের মর্যাদা রক্ষায় ও ট্যাক্সপেয়ারদের শত মিলিয়ন ডলার অপচয় বন্ধের দাবিতে এ বিক্ষোভে যোগ দেন। ডেমোক্র্যাট আইনপ্রণেতা ডন বায়ারসহ একাধিক কর্মকর্তা ও সংস্থা এই প্রকল্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পরবর্তীতে ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশন ডিজাইন অনুমোদন করলেও আদালতের বিচারক ১৪ দিনের জন্য এর নির্মাণকাজে সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন। বিতর্কিত খিলান প্রকল্প, প্রতিবাদ বিক্ষোভ ও আইনি লড়াইয়ের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।