ভবিষ্যতের যেকোনো সম্ভাব্য সংঘাত বা যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন প্রতিরক্ষা খাতের প্রযুক্তিগত স্বাবলম্বিতা, সরবরাহ শৃঙ্খল সুরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সমরাস্ত্র তৈরিতে সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবনের ওপর জোর দেওয়ার নির্দেশনা জারি করেছেন তিনি। বিদেশি চিপ ও স্পর্শকাতর প্রযুক্তির ওপর অতি-নির্ভরতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি উল্লেখ করে দেশটির নিজস্ব প্রতিরক্ষা শিল্প উৎপাদন দ্বিগুণ করার তাগিদ দিয়েছে পেন্টাগন।


