যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও তারার মেলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শীর্ষ চলচ্চিত্র তারকা, সংগীতশিল্পী, নাট্যশিল্পী এবং সংস্কৃতি কর্মীদের সম্মাননা জানাতে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্কের প্রাণকেন্দ্রে আয়োজিত লাল গালিচায় তারকাদের উপস্থিতি, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসী বাঙালি দর্শকের উচ্ছ্বাস নিয়ে বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।


