ওমানের সালালাহে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি প্রবাসী ফারুক মিয়ার ক্ষতিপূরণের ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাৎ করেছিল একটি স্থানীয় দালাল চক্র। প্রবাসীকে পাওয়ার অব অ্যাটর্নির ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া এই বিপুল পরিমাণ অর্থ দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে উদ্ধার করেছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। সালালাহ আদালতের ঐতিহাসিক নির্দেশে ৯৫ হাজার ১৫৯ ওমানি রিয়াল উদ্ধার করে প্রবাসীর পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার এই ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


