বাংলাদেশে থাকা প্রবাসীদের বাড়ি-ঘর, স্থাবর সম্পত্তি ও ভিটেমাটি অবৈধ দখলের বিরুদ্ধে সৌদি আরবের রিয়াদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। দেশে অনুপস্থিতির সুযোগ নিয়ে ভূমিদস্যু ও প্রভাবশালী চক্রের মাধ্যমে প্রবাসীদের অর্জিত সম্পত্তি জবরদখল, ভুয়া দলিল তৈরি এবং স্বজনদের ভয়ভীতি প্রদর্শনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। প্রবাসে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়েই যারা জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করছেন, তাদের নিজস্ব জমি ও পরিবারের সুরক্ষায় বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট ও দ্রুত পদক্ষেপের জোরালো দাবি জানানো হয়েছে। প্রবাসীদের জমি সুরক্ষা, আইনি সহযোগিতা সেল গঠন এবং সংবাদ সম্মেলনের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।


