ফ্রান্সের রাজধানী প্যারিসে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ফ্রান্স যুবদলের উদ্যোগে আলোচনা সভা, প্রবাসীদের পুনর্মিলনী ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বিএনপি ও যুবদলের দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা, ঐতিহাসিক গুরুত্ব এবং দেশের গণতন্ত্র রক্ষায় তরুণ প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন। ফ্রান্সের রাজনৈতিক মঞ্চে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ, দেশের গণতান্ত্রিক ধারা পুনর্গঠনে জাতীয়তাবাদী শক্তির ভূমিকা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন নিয়ে বিশেষ প্রতিবেদন।


