আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে রাজি করাতে ওয়াশিংটন সফর করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। হোয়াইট হাউস ও মার্কিন গোয়েন্দা শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে তেহরানের পারমাণবিক কার্যক্রম ও আঞ্চলিক হুমকির গোয়েন্দা তথ্য উপস্থাপন করে যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছে তেল আবিব। ওয়াশিংটন-তেল আবিব কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।


