বিশ্বের প্রথম নিউক্লিয়ার ঘড়ি বা পারমাণবিক ঘড়ি তৈরির ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বিজ্ঞানীরা, যা বর্তমান সময়ের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ির চেয়েও হাজার গুণ বেশি নির্ভুল। লেজার প্রযুক্তির সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসকে কম্পাঙ্কের মানদণ্ড হিসেবে ব্যবহার করে তৈরি এই ঘড়িটি মহাবিশ্বের মৌলিক নিয়ম ও কোয়ান্টাম ফিজিক্সের গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


