Video

ইরানে ট্রাম্পকে হত্যার হুমকিসংবলিত নজিরবিহীন ব্যানার প্রদর্শন | Channel i USA News

Watch on YouTube

ইরানের রাজধানী তেহরানের বিপ্লব চত্বর (ইনকিলাব স্কয়ার) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকিসংবলিত বিশাল ব্যানার ও বিলবোর্ড উন্মোচন করেছে দেশটির কর্তৃপক্ষ। ইংরেজিতে “উই উইল কিল ট্রাম্প” লেখা এই ব্যানার ও লাইভ প্রদর্শনী ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ব্যাকফুটে থাকার পরিস্থিতির মধ্যেই ইরানের রাষ্ট্রীয় মাধ্যম ও রাজপথে দৃশ্যমান এই উসকানিমূলক বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। উদ্ভূত সংকট ও উভয় দেশের প্রতিক্রিয়া নিয়ে বিশেষ বিশ্লেষণ।