Video

হ্যামট্রামিকে বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদের ঐতিহাসিক আইনি জয় | Channel i USA News

Watch on YouTube

মিশিগানের হ্যামট্রামিক সিটির মেয়র নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছেন ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক। দীর্ঘদিন ধরে চলমান আবাসন ও ভোট সংক্রান্ত আইনি বিরোধ নিষ্পত্তির পর আদালত মুহিত মাহমুদকে শহরের স্থায়ী বাসিন্দা এবং মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য হিসেবে ঘোষণা করেছেন। আদালতের নির্দেশনায় বিরোধপূর্ণ ডাকভোট গণনার পর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স ভোটের ফলাফল ও মুহিত মাহমুদের বিজয় নিশ্চিত করার পথ পরিষ্কার করে। এই ঐতিহাসিক আইনগত রায়ের মাধ্যমে মিশিগানের ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মুহিত মাহমুদ। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির জন্য এই মাইলফলক অর্জন আনন্দ ও উদযাপনের আবহ তৈরি করেছে।