অস্ট্রেলিয়ায় ফেলে দেওয়া ইলেকট্রনিক বর্জ্য (E-Waste) পুনর্ব্যবহার করে বিশ্বজুড়ে নজীর সৃষ্টি করেছে ১৪ বছরের এক বিস্ময়কর কিশোর। নষ্ট বা অব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন প্রযুক্তি পণ্য নিজ দক্ষতায় মেরামত করে তা পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলছে সে। পরিবেশ সুরক্ষা এবং সমাজের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে তা বিতরণের এই উদ্ভাবনী উদ্যোগ প্রবাসের মাটিতে ব্যাপক প্রশংসিত হচ্ছে।


