নিরাপত্তার কারণে গোপন রাখা এক আকস্মিক সফরে ইউক্রেনের লিভিভ শহরে গিয়ে যুদ্ধাহত সেনাদের সাথে সময় কাটিয়েছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। ২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর পর এটি তার চতুর্থ ইউক্রেন সফর। সফরে তিনি যুদ্ধাহতদের পুনর্বাসন কেন্দ্র ‘সুপারহিউম্যানস সেন্টার’ পরিদর্শন করেন এবং ২০২৭ ইনভিক্টাস গেমসের বাছাইপর্বে অংশ নেওয়া সেনাদের উৎসাহ দেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।


