Video

আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা, ২৮ জঙ্গি নিহত হওয়ার দাবি ইসলামাবাদের

Watch on YouTube

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান। দেশটির নিরাপত্তা বাহিনীর দাবি, এই হামলায় অন্তত ২৮ জন জঙ্গি নিহত এবং একাধিক প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে। তবে আফগানিস্তানের তালেবান প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলায় সাধারণ নাগরিকরা প্রাণ হারিয়েছেন এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।