যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এবং নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই ক্যাম্পে নিউইয়র্ক যাওয়ার ঝক্কি ছাড়াই সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড, পাওয়ার অব অ্যাটর্নি ও জন্ম নিবন্ধনসহ বিভিন্ন জরুরি সেবা গ্রহণ করেন। প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কনস্যুলেট ক্যাম্পের বিস্তারিত খবর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।


