যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে পরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘চাটগাঁইয়া মেজ্জান’। স্থানীয় প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও টেক্সাসে বসবাসরত চট্টগ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই প্রবাস মিলনে শতাধিক প্রবাসী বাঙালি অংশ নেন। মেজবানের খাঁটি স্বাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময় এবং নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার এই আনন্দঘন মুহূর্ত নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।


