মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান রুট হিসেবে পরিচিত লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে নিরাপত্তা বাড়াতে বিশ্ব পরাশক্তিগুলোর তৎপরতা তীব্র আকার ধারণ করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যের সুরক্ষায় এই জলপথের ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম হওয়ায় বিভিন্ন দেশের নৌবাহিনী সেখানে নিজেদের উপস্থিতি জোরদার করছে। আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুট ও নিরাপত্তা নিয়ে সৃষ্ট নতুন উত্তেজনা নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


