ইসরায়েলের জাতীয় নির্বাচনের পর চরম রাজনৈতিক অনিশ্চয়তা ও তুমুল প্রতিদ্বন্দিতার মুখে ফের ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন প্রবীণ রাজনীতিক বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো একক দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। তাদের সমর্থন ও কৌশলগত অবস্থানের ওপরই নির্ভর করছে নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজের আসন ধরে রাখবেন নাকি বিরোধী জোটের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হবেন।


