Video

চার বছর পর রুশ কারাগার থেকে মুক্ত মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড| Channel i USA News

Watch on YouTube

ইউক্রেন যুদ্ধ ঘিরে ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করার বিতর্কিত অভিযোগে টানা চার বছরেরও বেশি সময় রাশিয়ায় বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ৭৪ বছর বয়সী সাবেক মার্কিন শিক্ষক স্টিফেন হাবার্ড। সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধে কোনো বন্দি বিনিময় ছাড়াই এই মুক্তি নিশ্চিত হয়। স্বাস্থ্যগত জটিলতায় ভোগা এই প্রবীণ মার্কিন নাগরিক মুক্তি পেয়ে ইতিমধ্যেই মার্কিন বিমানের ফ্লাইট নিশ্চিত করে দেশে ফিরেছেন, যাকে তার পরিবার ‘মিরাকেল’ বলে অভিহিত করেছে।