মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক দলনেতা হাকিম জেফ্রিস আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে রিপাবলিকানদের জন্য ‘বিচার দিবস’ বলে মন্তব্য করেছেন। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়, অর্থনীতি ও পররাষ্ট্রনীতির মতো বিষয়ে ট্রাম্প প্রশাসন ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনের সমালোচনা করে তিনি দাবি করেন, ভোটাররা ৩ নভেম্বর ব্যালাট বাক্সে রিপাবলিকানদের সিদ্ধান্তের জবাব দেবেন। হাউস ও সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারে ডেমোক্র্যাটদের প্রচার অভিযান এবং ওয়াশিংটনের তীব্র রাজনৈতিক উত্তাপ নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।


