প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গোপন নথি সংক্রান্ত তদন্তে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত হওয়া অন্তত ৯ জন এফবিআই এজেন্ট, গোয়েন্দা বিশ্লেষক ও কর্মকর্তার পক্ষে ওয়াশিংটনের ফেডারেল আদালতে একটি প্রতিনিধিত্বমূলক মামলা দায়ের করা হয়েছে। কোনো অভ্যন্তরীণ তদন্ত বা নোটিশ ছাড়াই রাজনৈক প্রতিশোধমূলক উদ্দেশ্যে বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে দাবি করে চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন এবং আইনি অধিকার সুরক্ষার আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।


