কানাডার টরন্টোতে অনুষ্ঠিত নগর নির্বাচনে প্রায় ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে বড় জয় পেয়ে দ্বিতীয় মেয়াদে টরন্টোর মেয়র নির্বাচিত হয়েছেন অলিভিয়া চাউ। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ডকে পরাজিত করে রেকর্ড সংখ্যক প্রায় ৫ লক্ষ ৩২ হাজার ভোট পান তিনি, যা টরন্টোর নগর নির্বাচনের ইতিহাসে কোনো একক প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট।


